ভ্যাকসিনের লাইনে উত্তেজনা
দি নিউজ লায়নঃ পুরসভা অফিসের সামনে ভোর রাত থেকে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এলাকার মানুষ। কিন্তু বেলা বাড়ার পর এদিন ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানান হয়। আর টিকা না পাওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার গড়িয়া শাখা অফিসের ঘটনা।
পুরসভার স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হন ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এমনকি দরজা বন্ধ করে দিলে তাঁরা পুরসভার গেট ভাঙারও চেষ্টা করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, ওই পুরসভার অফিসে ভ্যাকসিন দেওয়া না হলে গেটের সামনে তারিখ দিয়ে আজ ভ্যাকসিন দেওয়া হবে না বলে নোটিশ লাগানো থাকে। কিন্তু সোমবার ভোররাতে তাঁরা কোনো পোস্টার দেখতে না পেয়ে লাইন দেন। সকাল ১০টা নাগাদ জানানো হয় আজ ভ্যাকসিন দেওয়া হবে না বলে। এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা হইচই শুরু করেন। মারতে উদ্যোত হন পুরসভার নিরাপত্তা কর্মী ও স্বাস্থ্য কর্মীরদের।

Post a Comment